দোয়ারাবাজারে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মা/রধর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ PM

লু/টপাটের অ/ভিযোগ

দোয়ারাবাজারে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মা/রধর

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৭:২৭:২৭ PM

দোয়ারাবাজারে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মা/রধর

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক কীটনাশক ব্যবসায়ীকে মারধর, দোকানে হামলা-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে।

গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কবির ভূঁইয়া বাদী হয়ে আহাদ ভূঁইয়া ও তাঁর ছেলে আল আমিনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় আহাদ ভূঁইয়া ও তাঁর ছেলে আল আমিন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কবির ভূঁইয়ার কীটনাশকের দোকানে হামলা চালান। এ সময় হামলায় বাধা দিতে গেলে সাবেক ইউপি সদস্য ধন মিয়া ও ব্যবসায়ী জামাল তালুকদারসহ কয়েকজন আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দোকানে ভাঙচুর চালিয়ে একটি মোবাইল ফোনসহ আনুমানিক ৬০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করেন। পরে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী কবির ভূঁইয়া জানান, হামলার সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার, চড়া সুদের ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও তারা দাবি করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আহাদ ভূঁইয়া। তিনি বলেন, ঘটনার সময় সামান্য তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। সেখানে কোনো হামলা, ভাঙচুর বা টাকা লুটের ঘটনা ঘটেনি।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: