বড়লেখায় ‘নাগরিক সমন্বয়’ প্রচেষ্টা প্রকল্পের সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ PM

বড়লেখায় ‘নাগরিক সমন্বয়’ প্রচেষ্টা প্রকল্পের সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ০২:০৩:৩৭ PM

বড়লেখায় ‘নাগরিক সমন্বয়’ প্রচেষ্টা প্রকল্পের সভা অনুষ্ঠিত


মৌলভীবাজারের বড়লেখায় সিভিক এনগেজমেন্ট ফান্ডের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'প্রচেষ্টা'র উদ্যোগে 'নাগরিক সমন্বয়' প্রকল্পের আয়োজনে সামাজিক সংগঠন (সিএসও) এবং কমিউনিটি ভিত্তিক সংগঠন (সিবিও) এর অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছারের সভাপতিত্বে ও নাগরিক সমন্বয় প্রকল্পের কো-অর্ডিনেটর শামিম আহমেদের সঞ্চালনায় সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন সমাজকর্মী শুনীলা দেবী, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. কামরুল ইসলাম, পাখিয়ালা যুব কল্যাণ সমাজ সেবা সংগঠনের সহ-সভাপতি তৌহিদ আহমদ জনি, মুড়িরগুল যুব আদর্শ সমবায় সমিতির সভাপতি সাইফুর রহমান, রহমানিয়া টুকা ইসলামি সমাজ কল্যাণ সংস্থার সদস্য সজিব আহমদ, হাফিজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় নাগরিকদের কল্যাণের জন্য সরকারি প্রতিষ্ঠান, সিএসও এবং সিবিও এর মধ্যে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ