এখন আর সংলাপের সুযোগ নেই : ওবায়দুল
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ AM

এখন আর সংলাপের সুযোগ নেই : ওবায়দুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ১২:১৫:১০ PM

এখন আর সংলাপের সুযোগ নেই : ওবায়দুল

সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন আর সংলাপের সুযোগ নেই।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

বিএনপি যদি শর্তগুলো প্রত্যাহার করে, আপনারা কি চিন্তা করবেন– সংলাপ করবেন কি করবেন না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা নিয়ে এখন আর চিন্তা নেই। সেটা আগে ছিল, সে সময় চলে গেছে।

তাহলে কী সংলাপ হচ্ছে না– এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সে কথা আমি কীভাবে বলব? কোনো পলিটিকাল পার্টি কোনোদিনও এভাবে, কোনো ডেমোক্রেটিক পলিটিকাল পার্টি যারা ডেমোক্রেসির প্র্যাকটিস করে, তারা সংলাপ চায় না– এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজ ইলেকশনের ডেট ডিক্লেয়ার হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে, আমি সে কথা বলছি।

তাহলে বর্তমান পরিস্থিতিতে আপনি বলছেন সংলাপ সম্ভব নয়– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি