অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় ইসিকে নিতে হবে: খোকন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ AM

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় ইসিকে নিতে হবে: খোকন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ০৬:০৮:০৮ AM

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় ইসিকে নিতে হবে: খোকন

এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত


বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, নির্বাচনকালীন সরকারের ফয়সালা না করে যদি তফসিল ঘোষণা করা হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে। তখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নিতে হবে নির্বাচন কমিশনকে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতাদের জেলে এবং দলীয় কার্যালয় তালাবদ্ধ রেখে তফসিল ঘোষণা সাংঘর্ষিক আচরণ বলেও মনে করি। আমাদের দাবি হলো, গণতন্ত্র বাচাঁন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করুন।

সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের চিঠি সম্পর্কে খোকন বলেন, কার সঙ্গে ডায়লগ হবে, আওয়ামী লীগের সঙ্গে? ২০১৪ সালে ডায়লগ হয়েছিল, তারা কী করেছে? নির্বাচন হয়েছিল ভোটারবিহীন। ২০১৮ সালেও ডায়লগ হয়েছিল, গণভবনে সবাই গিয়েছিল। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু আশ্বাস দিয়েছিলেন, ওয়াদা দিয়েছিলেন যে, নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে ও ফেয়ার হবে। কিন্তু, ফেয়ার হয়নি। তার আগের রাতে ভোট হয়ে গেছে। আওয়ামী লীগ জনগণে বিশ্বাস করে না, ভোটাররেও বিশ্বাস করে না এবং রাজনীতিও বিশ্বাস করে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ হয়নি, যার যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নির্বাচনকালীন সরকার ইস্যুর ফয়সালা, শেখ হাসিনার পদত্যাগ ও ইসি পুনর্গঠন করলে সমাধান আসবে বলে অভিমত ব্যক্ত করেন ব্যারিস্টার খোকন।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি