জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ১২টি লিস্টার মেশিন ধ্বংস
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ১২টি লিস্টার মেশিন ধ্বংস

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/১১/২০২৬ ০৭:০০:২৮ অপরাহ্ন

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ১২টি লিস্টার মেশিন ধ্বংস

সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। চার ঘণ্টার অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন অকেজো করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দুটি ট্রাক বিকল এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়।‎

‎শুক্রবার ২০ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় গ্রাম  ও জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।‎

‎অভিযান শেষে সহকারী কমিশনার ফাহিম ইবনে ইদ্রিছ জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।‎

‎জাফলংয়ের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন
সংবাদ প্রকাশের পর কাটেঙ্গা বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
রাংপানি নদীতে অবৈধ মাটি কাটার হিড়িক, অভিযানে পালালেন শ্রমিকরা
সড়ক প্রশস্তকরণে জায়গা না ছাড়লে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে
সিলেট বিভাগের ৩১৯ ইউপিতে পাঁচ ধাপে ভোট, কোন জেলায় কোন তারিখে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত