সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১১/২০২৬ ০৩:০১:১৩ অপরাহ্ন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন

ছবি : সংগৃহীত


সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন জানান, প্রতিমন্ত্রীর বাসার সামনে একটি গলির প্রবেশপথে অগ্নিসংযোগ করা হয়। গেট পার হয়ে ভেতরে একাধিক বাসা রয়েছে, যার মধ্যে একটি হুমায়ুন কবিরের। বাসার ভেতরে আগুন দেওয়া হয়নি। এ ঘটনায় কেউ আহতও হননি।

জানা গেছে, বর্তমানে ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে প্রতিমন্ত্রীও সেখানে অবস্থান করেন।

এদিকে, অগ্নিসংযোগের খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

তিনি জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জৈন্তাবার্তা/আরআর