শুক্রবার আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শুক্রবার আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৩ ১২:১৫:৫১ অপরাহ্ন

শুক্রবার আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির সময় নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, শুক্রবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

পরে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে শনিবার থেকে। 

দুই নেতার কাছ থেকে আসা ভিন্ন তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে অনেক পাঠক দ্বিধায় পড়েন। তার জানতে চান, প্রকৃত অর্থে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কবে শুরু হবে কিংবা প্রধানমন্ত্রী আসলে কবে সেই কার্যক্রম উদ্বোধন করবেন? 

পরে খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেবেন। সেই সভা থেকেই তিনি ভার্চুয়ালি মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন, যে কার্যক্রম চলবে মূলত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।

প্রধানমন্ত্রী নিজের জন্য মনোনয়ন ফরম শুক্রবারই কিনবেন, সেটিও ভার্চুয়ালিই হবে। তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফরমের মূল্য পরিশোধ করবেন।

সারা দেশের বাকি মনোনয়ন প্রত্যাশীরা শনিবার থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কিনতে পারবেন। 

আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো বিৃতিতে জানানো হয়, ১৮ নভেম্বর শনিবার থেকে ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা, দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন