আবারো অবরোধে যাচ্ছে বিএনপি!
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ AM

আবারো অবরোধে যাচ্ছে বিএনপি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০৪:৪১:৪৪ AM

আবারো অবরোধে যাচ্ছে বিএনপি!


‘একতরফা’ তফসিলের প্রতিবাদ এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী আবারো অবরোধের কর্মসূচি আসছে। ষষ্ঠ দফায় আগামী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।

ইতোমধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নতুন এই কর্মসূচি জানিয়ে দেয়া হয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে যুগপৎভাবে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি ও যুগপৎ শরিকদের সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল রোববার সকাল ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করছে বিএনপি ও যুগপতের শরিকরা, যা আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং এক দিনের হরতাল পালন করেছে বিএনপি ও এর মিত্ররা।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি