চার বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা তাহেরের কারাদণ্ড
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ AM

চার বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা তাহেরের কারাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ১২:২০:২৬ PM

চার বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা তাহেরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত


রাজধানীর নিউমার্কেট থানার ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন মো. আবু তাহের দাইয়া। চার বছর আগেই মারা যান তিনি। চার বছর আগে নিউমার্কেট এলাকায় মাথা ঘুরে পড়ে গেলে মাথায় রক্তক্ষরণ হয়। এতে তিনি মারা যান। তবে মারা যাওয়ার চার বছর পর এক মামলায় আবু তাহের দাইয়াকে দেড় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন আদালত। মৃত ব্যক্তিকে এভাবে সাজা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আবু তাহেরের পরিবার। ক্ষোভ প্রকাশ করেছেন তার আইনজীবীও।

সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাকে এ কারাদণ্ডাদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি মৃত তাহেরকে সাত হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মৃত তাহেরের ছেলে এহসান বলেন, ‘বাবা রাজনীতি করতেন। রাজনীতি করতে গিয়ে মাথায় অনেক আগে আঘাত লাগে। আঘাত লাগার কারণে তার একটি ক্ষত সৃষ্টি হয়েছিল। চার বছর আগে নিউমার্কেট এলাকায় মাথা ঘুরে পড়ে যান। এতে মাথায় রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। মারা যাওয়ার এত বছর পরে বাবাকে আদালত সাজা দিয়েছেন, এটা শুনে খারাপ লাগলো। একজন মৃত ব্যক্তিকে কীভাবে আদালত সাজা দেন আমার জানা নেই। এটা আমাদের মর্মাহত করেছে।’

আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বলেন, ‘চার বছর আগে মারা যান আবু তাহের দাইয়া। আজ নিউমার্কেট থানার মামলায় তার দেড় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একজন মৃত ব্যাক্তিকে আদালত কীভাবে সাজা দিয়েছেন তা নিয়ে প্রশ্ন থেকে যায়।’

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনায় নিউমার্কেট থানায় মামলায় হয়। ওই মামলায় এজাহারনামীয় সাত নম্বর আসামি ছিলেন আবু তাহের। মামলার তদন্ত শেষে ওই বছরের ২১ জুলাই আদালতে চার্জশিট দেয় পুলিশ। এ মামলায় বিচার চলাকালীন চার বছর আগে তাহের মারা যান।

তবে মামলার বিচার শেষে আবু তাহের, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ১৪ জনকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে দণ্ডবিধি ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাভোগ করতে হবে। অপরদিকে দণ্ডবিধি ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এ অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে।

একদিনে বিএনপির সম্মুখসারির ৫ নেতাসহ ১৩৬ জনের সাজা

পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় আজ সোমবার বিএনপির সম্মুখসারির পাঁচ নেতাসহ ১৩৬ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সম্মুখসারির পাঁচ নেতার মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে দুই মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ ১৩২ জনকে বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের পৃথক আদালত এসব মামলার রায় ঘোষণা করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি