আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনেও দীর্ঘ লাইন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ AM

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনেও দীর্ঘ লাইন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ১০:১৯:২৫ AM

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনেও দীর্ঘ লাইন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির শেষ দিনে আজ (মঙ্গলবার) সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন ফরম বিক্রির চতুর্থ দিনের কার্যক্রম সকাল পৌনে ৯টা থেকে শুরু হয়েছে। 

আজ (মঙ্গলবার) ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা যায়। 

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি, দ্বিতীয় দিনে ১২১২টি আর প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি