রাজধানীতে জামায়াতের মিছিল-পিকেটিং
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

রাজধানীতে জামায়াতের মিছিল-পিকেটিং

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০১:৩৬:৫৯ পূর্বাহ্ন

রাজধানীতে জামায়াতের মিছিল-পিকেটিং

ছবি সংগৃহীত


৭ম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ঢাকার বিভিন্ন স্থানে আজ বিক্ষোভ, মিছিল, পিকেটিং ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এ সময় বিভিন্ন স্থান থেকে সাত জনকে আটক করা হয়েছে বলে দাবি দলটির।

নিবন্ধন পুনর্বহাল, নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে এসব কর্মসূচি পালন করেছে দলটি। 

মিরপুর অঞ্চল আয়োজিত মিরপুর-২ নং কমার্স কলেজ রোড আবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, দুর্বার গণআন্দোলনে দিশেহারা হয়ে নৈশ্যভোটের সরকার এখন পতনের প্রহর গুণছে। তারা রাষ্ট্রশক্তির অপব্যবহার ও দলীয় অপশক্তিকে জনতার ওপর লেলিয়ে দিয়ে সারা দেশেই এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু এসব করে আওয়ামী বাকশালীদের শেষ রক্ষা হবে না বরং স্বৈরাচারের তখতে তাউস জনতার উত্তাল স্রোতে তাসের ঘরের মতো ধসে পড়বে। 

এ ছাড়াও কাজীপাড়া, দক্ষিণখান, পল্লবীতে, মিরপুর ১০,মোহাম্মদপুর, রামপুরায় মিছিল ও পিকেটিং করে জামায়াত। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন