৩০শে নভেম্বর মনোনয়নপত্র দাখিল করবেন মন্ত্রী ইমরান আহমদ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫২ AM

৩০শে নভেম্বর মনোনয়নপত্র দাখিল করবেন মন্ত্রী ইমরান আহমদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০৬:৪৫:২৪ AM

৩০শে নভেম্বর মনোনয়নপত্র দাখিল করবেন মন্ত্রী ইমরান আহমদ

জৈন্তা বার্তা পত্রিকা মনযোগ সহকারে পড়ছেন ইমরান আহমদ। ফাইল ছবি


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ২৩২ সিলেট -৪ এ ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

আগামি ৩০শে নভেম্বর সকাল ১০ঘটিকায় তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে  মনোনয়ন পত্র দাখিল করবেন। এ কারণে সোমবার (২৭শে নভেম্বর)  তিনি এক সপ্তাহের সরকারি সফরে তিনি রাতে  সিলেট এসেছেন। 

সোমবার (২৭ নভেম্বর)মন্ত্রীর একান্ত সচিব আহমেদ কবির স্বাক্ষরিত এক সফরসূচিতে তা জানানো হয়। এ সময়ে তিনি তার নির্বাচনী এলাকা সিলেট -৪ আসনের অন্তর্ভুক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কম্পানিগন্জ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

সফরসূচিতে বলা হয় সোমবার রাত নয় ঘটিকার সময় সিলেট এসে পৌছবেন। মঙ্গলবার (২৮ শে নভেম্বর)  জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন। 

বুধবার (২৯শে নভেম্বর)  কম্পানিগন্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমুলক কাজের অগ্রগতি পরিদর্শন ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন। 

বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট -৪ আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন।

এরপর আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। সেই সাথে এই দুই উপজেলায় আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও যৌথ কর্মী সভায় যোগদান করবেন। সর্বশেষ সোমবার (৪ঠা ডিসেম্বর)  রাতে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি