ভাঙনের মুখে জাতীয় পার্টি!
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ AM

ভাঙনের মুখে জাতীয় পার্টি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ০২:০৭:৩৩ AM

ভাঙনের মুখে জাতীয় পার্টি!

রওশন এরশাদ।


জাতীয় পার্টি পঞ্চমবারের মতো ভাঙনের কবলে পড়েছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ বলেছেন, ভাঙন পরিস্থিতিতে রওশন এরশাদ নির্বাচনে যাবেন না।

তিনি বলেন, জিএম কাদের ইচ্ছাকৃত ভাবে আমাদের নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করেছেন।

সোমবার সন্ধ্যায় দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদকে ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি৷

রাতে গুলশানে নিজ কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে গোলাম মসিহ বলেন, আজ আমাদের জন্য খুব দুঃখের দিন। এটা আমরা আশা করি নাই। জাতীয় পার্টি এর আগেও চারবার ভেঙেছে। প্রতিটি নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে ভাঙন দেখা দেয়। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। রওশন এরশাদ আমাকে বিকালে জানিয়েছেন, তোমরা চিন্তা করো না, যা করি এক সঙ্গেই থাকব। যখন শুনলাম বিকালে জিএম কাদের একতরফাভাবে ক্যান্ডিডেট ঘোষণা করলেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। পার্টি পঞ্চমবারের মতো ভেঙেছে বলতে পারেন।

তিনি বলেন, এবার রওশন এরশাদকে চ্যালেঞ্জ দিয়ে তার ঘনিষ্ঠ আত্মীয় দ্বারা পার্টিতে যে ভাঙন হল, আমি জানি না কী অবস্থা হবে। এর আগে জাপা চারবার ভেঙেছে এরশাদ ও রওশনের নেতৃত্বে পার্টি ঘুরে দাঁড়িয়েছে। বেগম রওশন এরশাদের নেতৃত্বে আমরা আবার ঘুরে দাঁড়াব।

তিনি আরও বলেন, ভাঙনের দায়ভার জিএম কাদেরকে নিতে হবে। ইতিহাস তার বিচার করবে, জাপা নেতারা তার বিচার করবে। রওশন এরশাদের সঙ্গে বসে আমরা করণীয় ঠিক করব। এই পরিস্থিতিতে, এই ভাঙনের অবস্থায় তিনি (রওশন এরশাদ) নির্বাচনে যাবেন না। যত দিন পর্যন্ত এই জিনিসটা সেটেল না হবে উনি নির্বাচনে যাবেন না। বেগম রওশন এরশাদ নৌকা বা অন্য কোনো প্রতীকে ভোট করবেন না।

রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন খালি রাখা প্রসঙ্গে তিনি বলেন, রওশন এরশাদ কোনোদিন দয়ার আসনে যান নাই। আগামীতে দয়ার ইলেকশন উনি করবেন না। তারা রওশনের কোনো কথাই রাখেননি। উনার যোগ্যতা দিয়ে তিনি ইতিপূর্বে ভোট করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি