পুলিশি বাধায় ইসলামী আন্দোলনের গণমিছিল থামলো শান্তিনগরে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১২ AM

পুলিশি বাধায় ইসলামী আন্দোলনের গণমিছিল থামলো শান্তিনগরে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৩ ০১:১৪:৪১ AM

পুলিশি বাধায় ইসলামী আন্দোলনের গণমিছিল থামলো শান্তিনগরে

পুলিশি বাধায় ইসলামী আন্দোলনের গণমিছিল থামলো শান্তিনগরে


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ এবং কমিশনকে ব্যর্থ ঘোষণা করে তা বাতিলের দাবিতে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বের করা গণমিছিল পুলিশি বাধার মুখে পড়েছে। নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে অগ্রসর হওয়া গণমিছিলটি শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়েছে। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বুধবার (২১ জুন) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে এ গণমিছিল বের করা হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই নেতৃত্ব দেন।

গণমিছিলটি বায়তুল মোকাররম থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, বিজয়নগর ও কাকরাইল হয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অভিমুখে যাওয়ার পথে শান্তিনগর মোড়ে পুলিশি বাধায় পড়ে। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন।

সমাবেশে আমীর সৈয়দ রেজাউল করিম বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য কর্মসূচি বাস্তবায়ন করি। আমাদের কর্মসূচিতে প্রশাসন বাধা দিয়েছে। কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন এ বাধা কোনো কাজে আসবে না। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।

পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কর্মদিবসে মানুষের যেন ভোগান্তি না হয় সেজন্য গণমিছিল সীমিত করা হবে। তাদের খুব বেশিদূর এগোতে দেওয়া হবে না।

এদিন সকালে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল কর্মসূচি ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মদিবসে মানুষের ভোগান্তি এড়াতে গণমিছিল সীমিত করা হবে। পুলিশ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে