সাকিবের ঋণ ৩৩ কোটি টাকা, বার্ষিক আয় সাড়ে ৫ কোটি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সাকিবের ঋণ ৩৩ কোটি টাকা, বার্ষিক আয় সাড়ে ৫ কোটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৩ ০৮:৫৭:০৪ পূর্বাহ্ন

সাকিবের ঋণ ৩৩ কোটি টাকা, বার্ষিক আয় সাড়ে ৫ কোটি

ছবি: সংগৃহীত


ক্রিকেট মাঠের লড়াই ছেড়ে প্রথমবারের মতো এমপি হওয়ার লড়াইয়ে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করছেন তিনি। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান জমা দিয়েছেন মনোনয়নপত্র, সঙ্গে হলফনামাও।

সাকিব আল হাসানের হলফনামায় দেখা যায়, ক্রিকেট খেলা ও ব্যাংক আমানত থেকে তার বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে তার বিনিয়োগ আছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। সাকিবের ঋণ আছে ৩৩ কোটি টাকার বেশি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, সাকিব আল হাসান বিবিএ পাস। হলফনামায় পেশা হিসেবে তিনি নিজেকে একজন ক্রিকেটার উল্লেখ করেছেন। আয়ের উৎসের ঘরে সাকিব তার বার্ষিক আয় ক্রিকেট পেশা থেকে ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা এবং ব্যাংক আমানত থেকে ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

সাকিব আল হাসানের হলফনামা পর্যালোচনা করে আরও জানা যায়, তার অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংকে জমা আছে ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। এছাড়া ২৪ হাজার ২৬১ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা রয়েছে তার। বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা বিনিয়োগ আছে সাকিবের। রয়েছে ২৫ ভরি স্বর্ণ, ১৩ লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী।

তবে হলফনামায় স্থাবর সম্পদের ঘর ফাঁকা রেখেছেন সাকিব আল হাসান। দেননি কোনো তথ্য। আর ‘দায়’-এর ঘরে তিনি উল্লেখ করেছেন, সিকিউরিটিজ এর বিপরীতে লোন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা এবং ইস্টার্ন ব্যাংকে লোন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন