আগামী রোববার হরতাল-অবরোধ দিচ্ছে না বিএনপি
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩২ PM

আগামী রোববার হরতাল-অবরোধ দিচ্ছে না বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৩ ০৯:৩৯:৩৯ AM

আগামী রোববার হরতাল-অবরোধ দিচ্ছে না বিএনপি

ফাইল ছবি


নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৯ অক্টোবর থেকে হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি। তবে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রোববার অবরোধ বা হরতালের মতো কর্মসূচি দিচ্ছে না দলটি l

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন। হরতাল বা অবরোধ না করে দলটি 'সরকারি দমন-পীড়ন'র প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করবে বিএনপি।

গুম, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা মামলা ও গ্রেপ্তারসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির নেতাকর্মীরা মানববন্ধন করবে বলে জানা গেছে। একইসঙ্গে অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরেও একই ধরনের মানববন্ধনের আয়োজন হবে।

এম সি