ভোটে অংশ না নিতে জিএম কাদেরকে হুমকি
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১০ PM

থানায় জিডি

ভোটে অংশ না নিতে জিএম কাদেরকে হুমকি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ০৪:২৩:৪৯ AM

ভোটে অংশ না নিতে জিএম কাদেরকে হুমকি

জি এম কাদের।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। এ অভিযোগে গত বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানায় কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান একটি সাধারণ ডায়েরি করেছেন।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান।

আবুল হাসান বলেন, জিএম কাদেরকে ফোনে হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে তার ব্যক্তিগত সহকারী হান্নান একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

জিডিতে বলা হয়, ১৩ ডিসেম্বর গভীর রাতে জিএম কাদেরের ব্যক্তিগত নম্বরে একটি ক্ষুদে বার্তা আসে। বার্তায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়। নির্বাচন থেকে বিরত না থাকলে জিএম কাদের, তার পরিবার ও আত্মীয়স্বজনকে হত্যা করা হবে বলে জানানো হয়। উদ্ভুত পরিস্থিতিতে জাপা চেয়ারম্যান ও তার পরিবার-পরিজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জৈন্তাবার্তা/জেএ