জেলে ১১ হাজার নেতাকর্মী অথচ বিএনপি বলছে ২১ : কাদের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

জেলে ১১ হাজার নেতাকর্মী অথচ বিএনপি বলছে ২১ : কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৫:১২:২৮ পূর্বাহ্ন

জেলে ১১ হাজার নেতাকর্মী অথচ বিএনপি বলছে ২১ : কাদের


বিএনপির ১১ হাজার নেতাকর্মী জেলে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বলছে— তাদের ২১ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে, এটা মিথ্যা কথা। তাদের ১১ হাজার নেতাকর্মী জেলে, তার মধ্যে আজ দুই হাজার জামিন পেয়েছে। 

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বিজয় শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে এ বিজয় শোভাযাত্রা।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভুয়া, তাদের আন্দোলন ভুয়া,  তাদের এক দফা দাবি ভুয়া। খেলা হবে, বাংলাদেশে খেলা হবে। বিএনপিকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলা হবে। বাংলাদেশে খেলার জন্য ১৮৯৬ জন খেলোয়াড় প্রস্তুত আছেন।’

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘যারা নির্বাচনকে বাধা দেবে তাদেরকে দেশের মানুষ প্রতিহত করবে। এবার বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।’  

বিএনপি মিথ্যা কথা বলে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বলে তাদের ২১ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। কি মিথ্যা কথা বলে! আমি খবর নিয়ে দেখেছি ২১ হাজার নয়, ১১ হাজার। বিএনপির ১১ হাজার নেতাকর্মী জেলে আছে, তার মধ্যে দুই হাজার জামিন পেয়েছে আজ। বিএনপি মিথ্যা কথা বলে। তাদের আন্দোলন ভুয়া।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এ বছর পারল না, আগামী বছর আন্দোলন করবে। তারেক রহমানের কথায় আন্দোলন হবে না। বিএনপি নেতাকর্মীরাই তারেক রহমানের কথায় আন্দোলনে নামেনি।’

তিনি বলেন, ‘বিএনপি ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি, জামায়াতও কথা বলেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন