২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ, ২৪ তারিখ অবরোধ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ PM

২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ, ২৪ তারিখ অবরোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৩ ১০:১২:৪৯ AM

২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ, ২৪ তারিখ অবরোধ

বিএনপি লগো।


এক দফা দাবিতে তিন দিনের গণসংযোগ ও একদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, অসহযোগ ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ২১,২২, ২৩ ডিসেম্বর গণসংযোগের লিফলেট বিতরণ এবং ২৪ ডিসেম্বর সর্বাত্মক সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো একই কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী।

জৈন্তাবার্তা/জেএ