এবাদতকে নিয়ে দুঃসংবাদ দিলো বিসিবি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩০ PM

এবাদতকে নিয়ে দুঃসংবাদ দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ০৪:৫৫:৫৬ AM

এবাদতকে নিয়ে দুঃসংবাদ দিলো বিসিবি

এবাদতকে নিয়ে দুঃসংবাদ দিলো বিসিবি।


ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে এবাদত হোসেনের। সহসাই জাতীয় দলের জার্সি গায়ে তোলা হচ্ছে না তার। বিপিএল তো বটেই, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন না দলের অন্যতম সেরা এই পেসার। সব মিলিয়ে আরো প্রায় ১০ মাস মাঠ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে।

চলতি বছরের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন এবাদত হোসেন। ফলে মিস করেন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এরপর জানা যায়, আসন্ন বিপিএলেও খেলতে পারবেন না তিনি। এবার তার সাথে যুক্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপও।



মঙ্গলবার গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবাদতের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, আগামী বছরের আগস্ট মাসের আগে ফেরা হচ্ছে না ২৯ বছর বয়সী এই পেসারের।

নান্নু বলেন, ‘এবাদত মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগস্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা নিয়ে হয়ত ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।’

এদিকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে জুন মাসে। এমতাবস্থায় এবাদত যে সবার আগেই ছিটকে গেলেন বিশ্বকাপ দল থেকে, তা নিশ্চিত করেই বলা যায়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে