ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, নির্বাচন কমিশনের না
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪২ PM

ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, নির্বাচন কমিশনের না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ১১:৫১:২৩ AM

ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, নির্বাচন কমিশনের না

ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, নির্বাচন কমিশনের না।


নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশনারের কাছে সব প্রার্থীই সমান। ওয়েট-টোয়েট দেখে কোনো প্রার্থীকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব আমাদের। সে ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে নির্বাচন কমিশন ছাড় দেবে না।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। 


রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচনের প্রাণ হলো ভোটার আর প্রার্থী। ভোটার নেই মানে নির্বাচনে প্রাণ নেই। ভোট কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। ভোটার কিন্তু নির্বাচন কমিশন এনে দেবে না।’

তিনি বলেন, ‘ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতেই আমরা মাঠে নেমেছি। নির্বাচন সুন্দর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আপনারা ভোটারদের আনবেন। দেশসহ আন্তর্জাতিক মহল বলবে- একটা ভালো নির্বাচন হয়েছে, তার স্বীকৃতি পাব আমরা।’

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ