শমসের মবিনকে খুঁজে পাচ্ছেন না তৃণমূল বিএনপির প্রার্থীরা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ PM

শমসের মবিনকে খুঁজে পাচ্ছেন না তৃণমূল বিএনপির প্রার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ১০:৩৭:২৬ AM

শমসের মবিনকে খুঁজে পাচ্ছেন না তৃণমূল বিএনপির প্রার্থীরা

প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তৃণমূল বিএনপির ৬০ জন প্রার্থী।


দলের চেয়ারম্যান ও মহাসচিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি মাঠে নামিয়ে দিয়ে এখন আর খোঁজ রাখেন না বলে অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির ৬০ জন প্রার্থী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। দ্বাদশ নির্বাচনে ১৩৭টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল বিএনপি।

৬০ জন প্রার্থী বলেন, আমরা নির্বাচনি ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও মহাসচিব শমসের মুবিন ও তৈমুর আলম খন্দকার আমাদের মাঠে নামিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।

তারা বলেন, আমরা বিশেষ সংবাদমাধ্যমে জানতে পেরেছি দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির সঙ্গে আঁতাত করে তৃণমূল বিএনপির সব প্রার্থীকে সরিয়ে এনে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে।'

এসময় তৃণমূল বিএনপির প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ