ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ PM

ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ১২:০৫:৫৩ PM

ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার


দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল, বর্তমান সংসদ ভেঙে দেওয়া এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের এ কর্মসূচি ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল থেকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ র‌্যাব ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের পাশে সারি সারি রয়েছে র‌্যাবের গাড়ি৷ প্রস্তুত রয়েছেন র‌্যাব ও পুলিশ সদস্যরাও৷ 

অন্যদিকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি ঘিরে সকাল থেকেই ওই এলাকায় জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার গোলাম রুহানি বলেন, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপির পেশের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ সহিংসতার কোনো আশঙ্কা না থাকলেও সামনে যেহেতু নির্বাচন সেহেতু সার্বিক নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। আমরা জেনেছি তারা স্মারকলিপি পেশ করবে৷ তাদের কেন্দ্রীয় নেতারা আসলে বিষয়টি নিয়ে আলোচনা করব৷ 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ