৭ প্রতিনিধি নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলো ইসলামী আন্দোলন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ PM

৭ প্রতিনিধি নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলো ইসলামী আন্দোলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০১:৪৫:১৬ AM

৭ প্রতিনিধি নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলো ইসলামী আন্দোলন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, সংসদ ভেঙে দেওয়াসহ চার দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার দুপুর ১টার দিকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে স্মারক লিপি জমা দেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ৷

এর আগে রোববার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করতে বের হন দলটির নেতাকর্মীরা। পরে দৈনিক বাংলা মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এরপর মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে প্রতিনিধি দল স্মারকলিপি পেশ করেন৷

স্মারকলিপিতে যেসব দাবি করেছে ইসলামি আন্দোলন

১.অনতিবিলম্বে চলতি সংসদ ভেঙে দিয়ে সকল প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে।

২. রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়া বিরোধী দলের সকল নেতা-কর্মী এবং ওলামায়ে কেরামকে অবিলম্বে মুক্তি দিয়ে আপনার মধ্যস্থতায় সংলাপের আয়োজন করতে হবে।

৩. দলান্ধ এই নির্বাচন কমিশন বাতিল করতে হবে।

৪. ৭ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ করতে হবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আগে কোনো অবস্থাতেই দেশে কোন নির্বাচন করা যাবে না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ