জনগণের স্বার্থে সবাই মিলে ভোট বর্জন করুন : রিজভী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৫ AM

জনগণের স্বার্থে সবাই মিলে ভোট বর্জন করুন : রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ১২:৪৩:২৮ PM

জনগণের স্বার্থে সবাই মিলে ভোট বর্জন করুন : রিজভী


জনগণের স্বার্থে, নাগরিক স্বাধীনতার স্বার্থে এবং মানুষের মৌলিক স্বাধীনতার স্বার্থে ভোট বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে উত্তরা রাজউক মডেল কলেজের সামনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি। 

রিজভী বলেন, জোর-জবরদস্তি করে ডামি ও একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনবেন না। এভাবে পাতানো নির্বাচন করে, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা ধরে রাখা যাবে না। ডামি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সব পর্যায়ের মানুষকে ভোট বর্জনের আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, দক্ষিণখান বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, দক্ষিণখান শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী