হরতালে সড়কে গাড়ি কম, ভোগান্তিতে যাত্রীরা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৫ AM

হরতালে সড়কে গাড়ি কম, ভোগান্তিতে যাত্রীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ১১:৩৭:২৮ AM

হরতালে সড়কে গাড়ি কম, ভোগান্তিতে যাত্রীরা


‘একতরফা’ নির্বাচন বর্জন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি শুরু হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

হরতালের শুরুতেই শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের উপস্থিতি দেখা গেলেও তা অন্য দিনের তুলনায় খুবই কম। সড়কে গাড়ি কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেককেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

তবে নিজ নিজ গন্তব্যে যেতে সাধারণ মানুষ গণপরিবহনকে বেছে নিলেও আতঙ্কিত হওয়ার কথাও জানান তারা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাশকতার আশঙ্কাও করেন অনেক যাত্রী। নিজেরাই গাড়ির জানালার গ্লাস বন্ধ করে রাখছেন তারা।

এ বিষয়ে আলাকা পরিবহনের যাত্রী শাহাবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ভোট দিতে ফরিদপুর যাবো। এখন সায়েদাবাদ যাচ্ছি, সেখান থেকে বাসে গ্রামে যাবো।

ওই বাসের চালক সুমন জাগো নিউজকে বলেন, ‘সকালের দিকে বাস কম থাকে। এ কারণে যাত্রী কমেছে, বেলা বাড়লে যাত্রীও বাড়বে।’

এর আগে শুক্রবার রাত ৯টার পর রাজধানীর গোপীবাগে থাকা অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজন মারা গেছেন। আহত হয়েছেন অনেকেই। আহতরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী