ভোট দিতে পারবেন না জিএম কাদের
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৪ AM

ভোট দিতে পারবেন না জিএম কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৪:৩০:২১ AM

ভোট দিতে পারবেন না জিএম কাদের

ভোট দিতে পারবেন না জিএম কাদের - ফাইল ছবি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে।  নিজের ভোট দিতে পারবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে রংপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ঢাকার ভোটার হওয়ার কারণে নির্বাচনের দিন রংপুরে অবস্থান করায় তিনি ভোট দিতে পারবেন না। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।

তিনি জানান, ‘জিএম কাদের রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন তিনি নিজ আসনে ভোটের পরিস্থিতি ঘুরে দেখবেন এবং রংপুর থেকেই সারা দেশের ভোট পর্যবেক্ষণ করবেন। তবে তিনি নিজের ভোট দিতে পারবেন না।  কারণ তিনি রংপুরের ভোটার নন। তিনি ঢাকার ভোটার।’

জানা যায়, জিএম কাদের জন্মসূত্রে রংপুরের বাসিন্দা। এইচএসসি পর্যন্ত রংপুরেই পড়ালেখা করেছেন তিনি। মেকানিক্যাল বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করার পর নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেকানিক্যাল প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বাংলাদেশ টোবাকো কোম্পানি, ইরাকের কৃষি মন্ত্রণালয় ও যমুনা তেল কোম্পানিতে চাকরি করেন। সবশেষ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে পরিকল্পনা ও অপারেশনস পরিচালক থাকাকালীন চাকরি থেকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হন।

জিএম কাদের মূলত তার বড় ভাই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ডাকে রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিএম কাদের সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।  তিনি লালমনিরহাট-৩ ও রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।  তিনি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী