বুধবার শপথ নেবে না জাতীয় পার্টি
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৫ AM

বুধবার শপথ নেবে না জাতীয় পার্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০২:২৬:৩৮ AM

বুধবার শপথ নেবে না জাতীয় পার্টি


দ্বাদশ সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য আগামীকাল বুধবার শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির নেতারা বলছেন, তারা বুধবার দলের বৈঠক করে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা আগামীকাল শপথ গ্রহণ করব না। ২-৩ দিনের মধ্যে দলীয় বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। আসলে আমরা আদৌ শপথ নেব কি না, সেটা জানি না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

শপথ গ্রহণের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু ঢাকা পোস্টকে বলেন, আমি এলাকায় আছি। আজকে ঢাকায় আসছি। এরপর দলের বৈঠক হবে। তখন বলতে পারব আমরা কি করব। দলের সঙ্গে বৈঠক না করে কিছু বলতে পারব না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী