খালেদা জিয়ার মানবিক অধিকারও কেড়ে নিয়েছে সরকার : রিজভী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ AM

খালেদা জিয়ার মানবিক অধিকারও কেড়ে নিয়েছে সরকার : রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০২:১০:৩৯ AM

খালেদা জিয়ার মানবিক অধিকারও কেড়ে নিয়েছে সরকার : রিজভী


সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মানবিক অধিকারও কেড়ে নিয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজও খালেদা জিয়া জামিন পাচ্ছেন না, চিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসা নেওয়ার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনা এমন পাহাড় তার কাছে কোনও দাবি পৌঁছায় না। হিংসার পোশাক পরে তিনি রাজনীতি করেন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক সময় আন্দোলন করেছিল বলে অভিযোগ করে রিজভী বলেন, বর্তমানে সেই আওয়ামী লীগ বিরোধী দলকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দমন পীড়নে ব্যস্ত। অন্যদিকে দেশে একদলীয় শাসন কায়েম করছে। ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশে আইনমন্ত্রী দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করে রিজভী বলেন, বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীকে জেলে আবদ্ধ করে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার।

রিজভীর দাবি, সরকারের মহাদুর্নীতিতে দেশের অর্থনীতি আজ মহাসংকটে। পৃথিবীর সব স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের স্বৈরাচার সরকারেরও পতন হবে। জনগণের আন্দোলনে এই স্বৈরাচার সরকার পদ্মা, মেঘনা, যমুনার পানিতে ভেসে যাবে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, সদস্য সচিব নাসিমা আক্তার কেয়াসহ অনেকেই।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ