ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার বৈঠক হয়নি : নুর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার বৈঠক হয়নি : নুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ১১:৪২:১৪ পূর্বাহ্ন

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার বৈঠক হয়নি : নুর

ছবি সংগৃহীত


ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে কোনো বৈঠক হয়নি বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

তার দাবি, তাদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। তার বিরুদ্ধে এসব অপপ্রচার করা হচ্ছে। দল থেকে অপসারিত আহ্বায়ক রেজা কিবরিয়া মোসাদের সঙ্গে বৈঠক নিয়ে যা বলেছেন, তা অসত্য এবং অপপ্রচার।

রোববার (২ জুলাই) রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, সরকারের সঙ্গে আঁতাত করে রেজা কিবরিয়া ইনসাফ কায়েমের মিটিংয়ে গিয়েছিলেন। আমরা নিষেধ করেছি, আপনি ওদের বৈঠকে বা মিটিংয়ে যাবেন না। তিনি আমাদের কথা রাখেননি। রেজা কিবরিয়া একজন উদ্ভট চরিত্রের লোক।

দল পরিচালনায় আর্থিক জোগান নিয়ে এক প্রশ্নের জবাবে নুর বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলো ডোনারদের সহায়তায় পরিচালিত হচ্ছে। আমাদের তো ব্যবসায়ীরা টাকা দেবে না, আমাদের দল পরিচালিত হচ্ছে বখশিশের টাকায়। কেউ যদি আমাদের বখশিশ দিতে চায়, অবশ্যই আমরা তা নেব।

গণঅধিকার পরিষদের আগামী দিনের নেতৃত্ব ঠিক করতে ১০ জুলাই ঢাকায় একটি কাউন্সিল করা হবে বলেও জানান নুর। তিনি বলেন, এই কাউন্সিলে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন