‘নেত্রীকে সালাম করার জন্য আমাকে দুই লাখ ভোট পেতে হয়েছে’
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

‘নেত্রীকে সালাম করার জন্য আমাকে দুই লাখ ভোট পেতে হয়েছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৬:১৩:৩১ পূর্বাহ্ন

‘নেত্রীকে সালাম করার জন্য আমাকে দুই লাখ ভোট পেতে হয়েছে’

প্রধানমন্ত্রীর সাথে ব্যারিস্টার সুমনের দেখা।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এমপি নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দাঁড়ানো তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে মুহূর্তে দুজনের মধ্যে কী কথা হয় তা জানতে বেশ আগ্রহী হয়ে ওঠে সুমনের ভক্ত-সমর্থক ও তাঁর এলাকার ভোটাররা। অবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দেখা নিয়ে মুখ খুললেন আলোচিত এই সংসদ সদস্য।

প্রধানমন্ত্রীর উদ্দেশে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘নেত্রী আপনাকে সালাম করার জন্য আমাকে দুই লাখ ভোট পেতে হয়েছে।’

নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা জানান।

সভায় বক্তব্যের শেষ পর্যায়ে ব্যারিস্টার সুমন বলেন, “প্রথম দেখায় আমি নেত্রীর পা ধরে সালাম করেছি। এরপর নেত্রী আমাকে বলেছেন, ‘কী খবর তোমার?’ তখন বুঝলাম তিনি আগে থেকেই আমাকে চিনেন।

সুমন আরো বলেন, ‘নেত্রী আমাকে কেউ আপনার কাছে আসতে দেয় না। আপনাকে সালাম করার জন্য আমার দুই লাখ ভোট পেতে হয়েছে। তখন নেত্রী হাসিমুখে আমাকে দোয়া করে দিয়েছেন। এই দোয়া সামনের পথ পারি দিতে সহযোগিতা করবে।

ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়ার ছবিটি ফেসবুকে পোস্ট করে উল্লেখ করেন, ‘আমি আওয়ামী লীগ করি, কিন্তু কোনো দিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাথে এভাবে দেখা হয়নি। অনেকেই বলেছিলেন দেখা করাবেন। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কেউ কথা রাখেনি। অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার রাজনৈতিক জীবনে এটা অবশ্যই বড় পাওয়া।

একই দিন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ও মহামান্য রাষ্ট্রপতির দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। রাজনৈতিক জীবনে ১১ জানুয়ারি তাই আমার সবচেয়ে স্মরণীয় দিন।’  

মতবিনিময়সভায় মাধবপুর উপজেলার সর্বত্র বেশি করে ফলের গাছ লাগানোর পাশাপাশি মাদক প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক মেয়র শাহ মো. মুসলিম প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন