বিকেলে ঢাকায় আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ AM

বিকেলে ঢাকায় আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০২:৪২:২১ AM

বিকেলে ঢাকায় আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি


রাজধানীতে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে টানা চতুর্থ বার ক্ষমতা আসা আওয়ামী লীগ এবং দ্বাদশ জাতীয় নির্বাচন বয়কট করা বিএনপি।

শনিবার (জানুয়ারি ২৭) বিকেলে খালেদা জিয়ার মুক্তিসহ বর্তমান সংসদ বাতিলের এক দফা দাবিতে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

অন্যদিকে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আ. লীগ।  

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবিতে বেলা ২টায় কালো পতাকা মিছিল করা হবে।

তিনি জানান, মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।  

মিছিলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতাসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেবেন বলেও জানান তিনি।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, তারা বিকেল ৩ টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবেন।  

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুই দলের নেতাকর্মীরা তাদের স্থানগুলোতে জড়ো হতে শুরু করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ