জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ AM

এইচআরএসএসের প্রতিবেদন

জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৪ ১১:৫৪:৫২ AM

জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮

ফাইল ছবি


চলতি বছরের জানুয়ারিতে দেশে ৫৫৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ১ হাজার ৪৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস)। সংস্থাটির মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো ওই প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে কমপক্ষে ২০৬ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে বিএনপি-জামায়াতের ২০৩ জন। এ মাসে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ১৯টি মামলা হয়েছে, যেখানে ২৪৯ জনের নাম উল্লেখ ও ৭৭৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এছাড়া বিরোধী দলের কমপক্ষে ৭০টি সভা-সমাবেশ আয়োজনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৯২ জন। সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ৫২৪টি ঘটনায় ১২ জন নিহত ও কমপক্ষে ১ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারি মাসে কারা হেফাজতে ১৫ জনের মৃত্যু হয়েছে। অন্তত ২২টি ঘটনায় ৪৮ জন সাংবাদিক নির্যাতিত ও হয়রানির শিকার হয়েছেন। ভোটের দিনে ৩০ জনের বেশি সাংবাদিক আক্রমণ, লাঞ্ছনা ও হুমকির সম্মুখীন হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১৬টি হামলার ঘটনায় আহত হয়েছেন ২০ জন। দুটি মন্দির এবং ৩৩টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশ ও সুরক্ষা সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় গত মাসে ১৮ শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময়ে নির্যাতনে তিন গৃহকর্মী নিহত হয়েছেন। বিএসএফের হাতে নিহত হয়েছেন বিজিবি সদস্যসহ দু’জন। প্রতিবেদনে আলোচনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ও জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।  

এম সি



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ