প্রতিবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুব মহিলা লীগের শ্রদ্ধা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ AM

প্রতিবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুব মহিলা লীগের শ্রদ্ধা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ১২:২৭:১৫ PM

প্রতিবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুব মহিলা লীগের শ্রদ্ধা

ছবি সংগৃহীত


২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুব মহিলা লীগ।

আজ (বৃহস্পতিবার) সকালে সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও ধানমন্ডি ৩২ নম্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তার আগে সকাল ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে যুব মহিলা লীগ।

২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি, তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। সেই সময় রাজপথে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন