শ্রীমঙ্গলে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ০৬:৩৩:৫০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।


‘পিঠা পুলির বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শহরের জেলা পরিষদ মিলনায়তন মাঠে এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন শ্রীমঙ্গল উপজেলা শিল্পকলা একাডেমী। আর এতে সহযোগিতা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. শাহিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ  সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।


বেলা ২ টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে রকমারি পিঠাপুলির নিয়ে ১৫ টি স্টল বসে।

অনুষ্ঠান উপভোগ করতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ছোট ছোট শিশুরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে জেলা পরিষদ মিলনায়তন মাঠটি একটি মিলনমেলায় পরিণত হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা