‘তওবা করে বিএনপিকে রাজনীতিতে আসার আহ্বান’
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ AM

‘তওবা করে বিএনপিকে রাজনীতিতে আসার আহ্বান’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৪:২৫:৩২ AM

‘তওবা করে বিএনপিকে রাজনীতিতে আসার আহ্বান’

ছবি : সংগৃহিত


বিএনপি রাজনীতিতে খেই হারিয়ে ফেলছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তাদের উচিত জনগণের কাছে তওবা করে ফেরত আসা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা-১৩ আসনের আদাবর থানার শেখেরটেকে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ অনষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি নামক রাজনৈতিক দলটি রাজনীতিতে খেই হারিয়ে ফেলছে, তাদের কাছে আর কোনো রাজনৈতিক ইস্যু নেই, তাদেরকে জনগণের কাছে তওবা করে আবার রাজনীতিতে আসতে হবে। 

নানক বলেন, এই দলটার কাজ সর্বদা ষঢ়যন্ত্র করা,তাদের ষঢ়যন্ত্র প্রতিহত করেই ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের জনগণ স্বতস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তারা এখন ষঢ়যন্ত্র করে দেশের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, কিন্তু সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, এখন তিনি লক্ষ্য স্থির করেছে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার।

পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের এই উন্নয়নে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব।

সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত জাহাঙ্গীর কবির নানক বলেন, মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগরের সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাব। 

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়মী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বদা বাংলাদেশের জনগণের পাশে আছে, পাশে থাকবে। বিএনপি নামক অপশক্তি জণগনের পাশে থাকে না মানুষকে কষ্ট দেয়, হত্যা করে, জ্বালিয়ে পুড়িয়ে মারে।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ