চাষাবাদে মানুষের মাঝে উৎসাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

চাষাবাদে মানুষের মাঝে উৎসাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৫:২৬:৪৭ পূর্বাহ্ন

চাষাবাদে মানুষের মাঝে উৎসাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী।


কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি বলেছেন, কৃষকদের শ্রম কমানোর জন্য এই সমলয় পদ্ধতি। চাষাবাদে মানুষের মাঝে আরো বেশি উৎসাহ বাড়ানোর জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটা নেবো।

তিনি বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ব্লকের তিলকপুর গ্রামে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো (হিরা-৬) ধানের রোপণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কাউটার মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসীদ আলী, আলী নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ।


স্বাগত বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিত রায়, কৃষক কনকলাল সিংহ। এসময় শতাধিক নারী পুরুষ কৃষক উপস্থিত ছিলেন।  

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা