বাবার সাথে ঢাকায় গিয়ে নিখোঁজ বড়লেখার যুবক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বাবার সাথে ঢাকায় গিয়ে নিখোঁজ বড়লেখার যুবক

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৮:৩৬:৫৫ পূর্বাহ্ন

বাবার সাথে ঢাকায় গিয়ে নিখোঁজ বড়লেখার যুবক

ফাইল ছবি


বাবার সাথে চিকিৎসার জন্য পাবনা যাওয়ার পথে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে মৌলভীবাজারের বড়লেখার মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। যুবকের নাম ছাব্বির আহমেদ (২৪)। ঘটনাটি ঘটেছে গত ২৬ জানুয়ারি। এখন পর্যন্ত ছেলেকে খুঁজে না পাওয়া বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। ছাব্বির বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকার ছায়েক আলীর ছেলে।

নিখোঁজ ছাব্বিরের মা শিল্পী বেগম বুধবার বিকেলে বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। অনেক ডাক্তার দেখিয়েছিন, কিন্তু তার ছেলে সুস্থ হয়নি। গত ২৬ জানুয়ারি ছাব্বিরকে তার বাবা পাবনায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে যান। ঢাকায় যাওয়ার পর কমলাপুর রেলস্টেশনে তারা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এরমধ্যে হঠাৎ দেখেন ছাব্বির কোথাও নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি ।

থানায় জিডি করেননি কেন-জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা বুঝতে পারিনি। কোনো হৃদয়বান ব্যক্তি তার ছেলের সন্ধান পেলে 01724928834 ও 0171585৯৬৮৩ ফোন নম্বরে যোগাযোগের জন্য তিনি অনুরোধ করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা