কমলগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

কমলগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ১১:২২:৪৩ পূর্বাহ্ন

কমলগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে অত্র বিদ্যালয় হল রুমে এসএসসি পরীক্ষার্থী-২০২৪ এর প্রবেশ পত্র বিতরন হয়। প্রবেশ পত্র বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। 

স্কুলের সহকারি শিক্ষক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আব্দুল মোমিন এর সভাপতিত্বে প্রবেশপত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, সালাহউদ্দিন শুভ ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি ও কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ বলেন,‘আমার বিশ্বাস আছে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। তোমরা অত্যন্ত মানবিক ও নৈতিক শিক্ষা পেয়েছো। তোমাদের (শিক্ষার্থী) শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ। শিক্ষার্থীদের আলোকিত মানুষ রূপে গড়তে আন্তরিকতার সাথে পাঠদান সহ শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দেয়ার জন্য প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।’

প্রবেশপত্র বিতরন শেষে সকল পরীক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা