যুবলীগ নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ AM

যুবলীগ নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৯:০০:১৪ AM

যুবলীগ নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত


বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও তার সহযোগীদের বিরুদ্ধে যুবলীগের এক নেতাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি। রাজি উপজেলার বাঁশপাতা গ্রামের গোলাম হোসেন সরকারের ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আলিম আল রাজি ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের স্টলে বসে চা পান করছিলেন। এসময় জোড়খালী গ্রামের শফিকুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি তার লোকজন নিয়ে ওই চা স্টলে উপস্থিত হন। সেখানে পূর্ব বিরোধের জের ধরে যুবলীগ নেতা ও ছাত্রলীগ নেতার মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে লোহার রড দিয়ে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে তার পকেট থেকে টাকা ছিনিয়ে নেন।

আহত আলিম আল রাজি বুলেট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মাইদুল ইসলাম রনি ও জুয়েলসহ অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) সৈকত হাসান বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ