কমলগঞ্জে মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

কমলগঞ্জে মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৪ ১২:০০:০৬ অপরাহ্ন

কমলগঞ্জে মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান

কমলগঞ্জে মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান।


মৌলভীবাজারের কমলগঞ্জের বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ও অতিথিদের উত্তরীয় ও ক্রেষ্ট প্রদান করা হয়। পরে প্রত্যয় নামে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।


শনিবার (১০ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে চারটায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদানের আয়োজন করা হয়।

বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো.আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। 


শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও শিক্ষক ফরিদ আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী আবদুল মজিদ চৌধুরী, বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডোর) সভাপতি নুর উদ্দিন আহমেদ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, বিএমইটির সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন, অভিভাবক প্রকৌশলী আব্দুল হেকিম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাদ আহমেদ ও ফারহান আহমেদ প্রমুখ। 


অনুষ্টানে ৫ম ৮ম ও ১০ শ্রেনীর ১ম ২য় ৩য় অবস্থানকারী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা