মৌলভীবাজারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

মৌলভীবাজারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৪ ০৬:৩৫:৩৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

মৌলভীবাজারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা।


মৌলভীবাজার পৌর শহরের এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার বিকালে বিদ্যালয় মাঠে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। 

বিদ্যালয় পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এ টি এম শরীফুল আমিন, সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার হিরাজ আলী, মৌলভীবাজার জামিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক মো: আব্দুল্লাহ ও প্রভাতী ইন্স্যুরেন্সের সহ-ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ।

বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিশুদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা এবং সুস্থ সাংস্কৃতির মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে হবে। এডুকেয়ার বিদ্যালয় একজন শিক্ষার্থীকে নৈতিকভাবে গড়ে তুলার চেষ্টা করছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ ও মোরগ লড়াইসহ বিভিন্ন প্রতিযোগিতা অংশ গ্রহণ করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা