কমলগঞ্জে উৎসবের মধ্যদিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

কমলগঞ্জে উৎসবের মধ্যদিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৭:৫৩:১৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে উৎসবের মধ্যদিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত

কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ সরস্বতী পূজা অনুষ্ঠিত।


মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ফেব্রুয়ারী ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার স্কুল, কলেজ ও বিভিন্ন মন্দিরে দেবী সরস্বতীর আরাধনা করা হয়।

মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর ফুল আর বেলপাতার সাথে মন্ত্র উচ্চারণ করে দেবীর চরণে দেয়া হয় পুষ্পাঞ্জলি। এসময় উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে প্রতিটি পূজা-মণ্ডপ। অনেক ছোট শিশু শিক্ষা জীবন শুরু করতে দেবীর পায়ে অঞ্জলি দিয়ে নিয়েছে হাতে খড়ি। পূজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

বিদ্যাদেবীর কৃপালাভের আশায় সরস্বতী পূজা উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সনাতনী শিক্ষকবৃন্দের আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ কেজি স্কুল মাঠ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এছাড়া কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ,সরকারি গণমহাবিদ্যালয়, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ,কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়,কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, মাধবপুর উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ কালী বাড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা