বড়লেখায় শিকারিদের বিষ মাখানো ধান খেয়ে ১৫০ হাঁসের মৃত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

বড়লেখায় শিকারিদের বিষ মাখানো ধান খেয়ে ১৫০ হাঁসের মৃত্যু

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ১২:২৬:৫৯ অপরাহ্ন

বড়লেখায় শিকারিদের বিষ মাখানো ধান খেয়ে ১৫০ হাঁসের মৃত্যু

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরের গুটাউরা হাওরখাল বিলের পাশে পাখি শিকারের জন্য শিকারিরা অভিনব কায়দায় ধানের সঙ্গে মিশিয়ে রেখেছিল বিষ। আর তা খেয়েই প্রাণ গেছে এক খামার মালিকের দেড়শ’হাঁসের।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আকুলনগর গ্রামের মাওলানা আজমল হোসেনের ছেলে খামারি মইনুল ইসলাম ধার-দেনা করে হাকালুকি হাওরের গুটাউরা হাওরখাল বিলের পাশে একটি ঘর তৈরি করে হাঁসের খামার গড়ে তুলেন। খামারে তাঁর ৮৫০টি হাঁস আছে। প্রতিদিনের মতো বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার সময় তার খামারের হাঁসগুলো গুটাউরা হাওরখাল বিলের উত্তর পাশে যায়। দুপুর একটার দিকে তিনি দেখতে পান তার খামারের কিছু হাঁস ঝিমাচ্ছে এবং কিছু হাঁস মারা যাচ্ছে। তখন তিনি বুঝতে পারেন পাখি শিকারের জন্য শিকারের দেওয়া বিষ মিশানো ধান খেয়ে তার হাঁস মারা যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত খামার মালিক মইনুল ইসলাম বুধবার রাতে জানান, প্রায় সময় পাখি শিকারিরা ফাঁদ পেতে অতিথি পাখি শিকার করে। এতে তিনি তাদের বাধা-নিষেধ দেন। কিন্তু শিকারিরা শুনেনা। তিনি অভিযোগ করেন, পাখি শিকারিদের দেওয়া বিষ মিশানো ধান খেয়ে তার খামারের ১৫০টি হাঁস মারা গেছে। এতে তাঁর প্রায় ৮২ হাজার টাকা ক্ষতি হয়েছে। খামারের আরও কিছু হাঁস অসুস্থ রয়েছে। এগুলোও যেকোনো সময় মারা যেতে পারে। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

এ বিষয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ক্ষতিগ্রস্ত খামার মালিক মইনুল ইসলাম বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বুধবার রাতে বলেন, বিষটোপ খেয়ে এক খামার মালিকের ১৫০টি হাঁস মারা গেছে বলে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা