বড়লেখায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

বড়লেখায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ১১:৩৬:০৮ পূর্বাহ্ন

বড়লেখায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বড়লেখায় পাঠক নন্দিত দৈনিক যুগান্তরের পঁচিশ বছর পূতিতে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা স্বজন সমাবেশ ও যুগান্তরের উপজেলা প্রতিনিধির উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত আনন্দ র‌্যালি শেষে আইনজীবী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

যুগান্তরের বড়লেখা উপজেলা প্রতিনিধি আব্দুর রবের সভাপতিত্বে ও উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি ও স্বজন উপদেষ্ঠা অসিত রঞ্জন দাস, সিনিয়র আইনজীবী ইয়াছিন আলী, অ্যাডভোকেট হারুর-অর রশীদ, জিল্লুর রহমান, সুব্রত কুমার দে, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মীর মখলিছুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈয়দ লুৎফুর রহমান, সাংবাদিক তপন কুমার দাস, এজে লাভলু, যুবলীগ নেতা মান্না দে, সমাজসেবক বলাই মিয়া, আইনজীবী সহকারি আব্দুল আলিম, রাজিব ইসলাম, ছমির উদ্দিন, রুবেল আহমদ, জাফর আহমদ, সাদিকুর রহমান প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা