বড়লেখায় বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

বড়লেখায় বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ১০:৪২:৩৮ পূর্বাহ্ন

বড়লেখায় বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়

ছবি: নিজস্ব


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনাসালটেশন সেন্টারের আয়োজনে দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের আল-হেরা একাডেমির প্লে-গ্রুপ থকে অষ্টম শেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। 

আয়োজিত অনুষ্ঠানে নিউ পপুলার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সত্ত্বাধিকারী এম মাহবুবর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন আল-হেরা একাডেমির প্রধান শিক্ষক মো. শাহীন আহমদ, নিসচা'র উপজেলা সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক বিনিত চন্দ্র দাস, সহকারী শিক্ষক হারুনুর রশীদ, পারভীন আক্তার, আসমা বেগম ও তারেক আহমদ প্রমুখ। 

এসময় মেডিকেল টেকনোলজিস্ট দেবাংশু দাস, মেডিকেল টেকনিশিয়ান ফাতেমা বেগম ও নাজমিন আক্তারের পরিচালনায় প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা