বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন ফখরুল
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ AM

বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ১১:১০:১২ AM

বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন ফখরুল

ফাইল ছবি


রাজধানীর গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বিএনপি মহাসচিব শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান বলে জানান দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘কারাবন্দী অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার ওজন প্রায় ছয় কেজি কমে গেছে এবং বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। আজ বিকেলে উনি স্পেশালাইজড হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গ্যাসস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিন উনাকে দেখেছেন, প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন।’


তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন তার শারীরিক অবস্থা ভালো। বাসা থেকে চিকিৎসা চলছে। আগামী বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য ওই হাসপাতালে তাকে আবার যেতে হবে।’

এর আগে, গত বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গত ২৮ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল এবং ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে পরবর্তিতে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখায়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ