কুলাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

কুলাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৫:১৪:২৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

প্রতিকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

আনুমানিক ৫০ বছর বয়সী ওই মহিলার লাশ রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির কান্তি জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন কুলাউড়া অতিক্রম করার পর পৌরসভার বিহালা এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যাবার খবর আসে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করে।

নিহত ওই নারীর পা কাটা, মাথায় ও বুকে আঘাতের চিহ্ন ছিলো। ট্রেন থেকে পড়ে মারা গেলেন নাকি ট্রেন লাইন অতিক্রমকালে মারা গেলেন সেটা বলা সম্ভব হচ্ছেনা। বিকাল ৩ টা পর্যন্ত লাশের পরিচিত পাওয়া যায়নি।

ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা