বড়লেখায় নিসচার বিশেষ জরুরি সভা সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

বড়লেখায় নিসচার বিশেষ জরুরি সভা সম্পন্ন

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৫:২৬:৪৬ পূর্বাহ্ন

বড়লেখায় নিসচার বিশেষ জরুরি সভা সম্পন্ন

বড়লেখায় নিসচার বিশেষ জরুরি সভা সম্পন্ন।


জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার রাত সাড়ে ৬ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন পৃষ্টপোষক মাওলানা মাসুম আহমেদ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, সিনিয়র সদস্য জমির উদ্দিন, শাকিল আহমদ, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, আফজাল হোসেন রুমেল, শাহব উদ্দিন, মুহিনুর রহমান শাফি প্রমুখ। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ।  

এসময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় তাছাড়া পৌর শহরে সচেতনতামূলক ক্যাম্পেইন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়, সড়ক দুর্ঘটনায় আহতদের সাথে সৌজন্য সাক্ষাৎ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম'র সাথে মতবিনিময়, কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান, নবম শ্রেণির অসহায় মেধাবী ছাত্রীকে গাইড বই প্রদান, পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল, আনন্দ ভ্রমণ, কার্যকরী কমিটি রদবদল ও কার্যালয়ের আসবাবপত্রের জোগানসহ বিবিধ বিষয়াদি নিয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। 

পরে নিসচা'র সহসভাপতি আব্দুল আজিজের ভাগ্না, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের দাদী, সিনিয়র সদস্য জমির উদ্দিনের মা, শাহরিয়ার শাকিলের বাবা-মা সহ সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মো. মাসুম আহমেদ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা