কমলগঞ্জে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

কমলগঞ্জে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০২/২০২৪ ০৫:২৬:২৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

কমলগঞ্জে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো দুইদিনব্যাপী অমর ২১ শে বইমেলা উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক ও গবেষক আহমদ সিরাজ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আনোয়ার হোসেন প্রমুখ। বইমেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল রয়েছে। 

এছাড়া দুই দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে কবি ও লেখক আড্ডা, নাটক/নাটিকা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা